কুড়িগ্রামে শারীরিক-মানষিক প্রতিবন্ধীদের নিয়ে প্রকল্প পরিদর্শন!

শনিবার, মার্চ ৭, ২০২০,৬:৫২ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: শারীরিক-মানষিক প্রতিবন্ধীসহ দরিদ্র পরিবারের ”দরিদ্রতা উত্তরণ” প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কুড়িগ্রাম জেলায় মাঠ পর্যায়ে পরিদর্শন ও পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণের এই প্রকল্প পরিদর্শনের আয়োজন করেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল।

কুড়িগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: রোকোনুল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন- সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: এ. এইচ. এম বোরহানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে. এম. আব্দুল মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় অন্যান্যের মধ্যে প্রজেক্ট ম্যনেজার শেখ মো: আবু বকর, ফিল্ড কোর্ডিনেটর গোলাম মোস্তফা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যাক্তির শারীরিক ও মানসিক সমস্যা সমাধানসহ ঐ পরিবারের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পরিবারগুলিকে স্বাবলম্বী করণ প্রকল্প বাস্তবায়ন করছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল। পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভায় বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করে এর কর্ম এলাকা সম্প্রারনের প্রস্তাব করেন কর্মকর্তাগণ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে