কুড়িগ্রামে ছাত্র শিবিরের ৬ নেতা কর্মী গ্রেফতার

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২০,৬:২১ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে তাদের আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে বিপুল পরিমান সাংগঠনিক বইপত্র ও নথি উদ্ধার করা হয়। আটকরা হলো ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ।

পুলিশ জানায়, এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে বাকী সবার কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।

পুলিশ সুপার জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে সাংগঠনিক বইপত্র, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে