[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুমিল্লায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ক্লাস নেয়ার সময় শিক্ষার্থীদের হঠাৎ শুরু হয় হাসাহাসি। হাসতে হাসতে একে একে জ্ঞান হারিয়ে ফেলেন ২৫ জন ছাত্রী । এসময় শিক্ষকসহ অন্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান অসুস্থ শিক্ষার্থীদের।
এ ঘটনা ঘটে সোমবার দুপুরে কুমিল্লা সদর উপজেলায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির মেয়েদের কক্ষে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, সোমবার টিফিন পিরিয়ড শেষে শুরু হয় পাঠদান। দুপুর আড়াইটায় অষ্টম শ্রেণির মেয়েদের ক্লাসে পাঠদান করছিলেন সুধাংশু ভূষণ দাস শিক্ষক। হঠাৎ শ্রেণিকক্ষে হাসাহাসি শুরু করে দুই-তিন জন শিক্ষার্থী। শ্রেণি শিক্ষক হাসির কারণ জানতে চাইলে, হাসি শুরু করে অন্যরাও । হাসতে হাসতে একের পর এক অসুস্থ হয়ে পড়ে ২৫ শিক্ষার্থী। পুরো বিদ্যালয়ে এ সময় সৃষ্টি হয় আতঙ্ক । শিক্ষকসহ অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে যান স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে।





























