কিশোরগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২১,১:৩৩ অপরাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান,তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে গলাকাটা এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহর চর গ্রাম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি পুরুষ। পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৩০ বছর হতে পারে। 

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে গ্রামটির একটি পতিত জায়গায় মৃতদেহটি লোকজনের নজরে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃতদেহের পরনে রয়েছে কালো ট্রাউজার। তার ওপর লুঙ্গি। গায়ে লাল, ব্লু ও কালো রঙের চেক শাট এবং তার ওপর সবুজের রঙের জ্যাকেট। 

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে নিহত ব্যক্তির গলার বেশির ভাগ অংশ কেটে গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে