[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাপ্তাহিক নতুন কথা’র সম্পাদক জনাব হাজেরা সুলতানা ও ব্যবস্থাপনা সম্পাদক জনাব মাহমুদুল হাসান মানিক আজ এক যুক্ত বিবৃতিতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীন সাংবাদিক, ভাষা সৈনিক, একুশে পদকপ্রাপ্ত, মুক্তিযোদ্ধা, প্রগতিশীল সমাজচেতনার বাতিঘর শ্রদ্ধেয় কামাল লোহানীর মৃত্যুতে নতুন কথা পরিবার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তারা বলেন, জনাব কামাল লোহানী ছিলেন আমাদের পথ প্রদর্শক। তিনি নতুন কথা’র জন্মলগ্ন থেকেই এই সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি অসুস্থ্য হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ সময় উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন।

























