করোনা সন্দেহে পর্তুগালের প্রেসিডেন্ট কোয়ারেন্টাইনে

সোমবার, মার্চ ৯, ২০২০,৬:২৮ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো ডি সুজা করোনা আক্রান্ত সন্দেহে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে গেছেন। গতকাল রোববার (০৮ মার্চ) দেশটির সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মার্সেলো রিবেলো গত মঙ্গলবার পর্তুগালের উত্তারাঞ্চলীয় একটি স্কুলের একদল শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। গত শনিবার ওই দলটির এক শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ কারণে সতর্কতাস্বরূপ দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। তবে কোনও সরকারি কোয়ারেন্টাইন সেন্টার নয়, দুই সপ্তাহ নিজ বাড়িতেই আলাদা থাকবেন তিনি।

ওয়েবসাইটে বলা হয়, শরীরে করোনা আক্রান্তের কোনও লক্ষণ না থাকলেও স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ মেনে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ প্রেসিডেন্ট। এ সময়ে তিনি কোনও ধরনের প্রকাশ্য কার্যক্রমে অংশ নেবেন না। রোববারও পর্তুগালে নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে