করোনা মোবাবেলায় প্রস্তুত সিলেটের দুই হাসপাতাল

সোমবার, মার্চ ৯, ২০২০,৬:৫০ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিলেটের দুটি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ১২০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে আরও একটি ৩০ শয্যার হাসপাতাল। গতকাল রবিবার রাতে সিলেটের সিভিল সার্জন ও করোনা মোকাবিলায় জেলা প্রশাসন গঠিত মাল্টিসেক্টরাল কমিটির সদস্য সচিব ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের গঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডা. প্রেমানন্দ বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের আর ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে সদর উপজেলার খাদিনপাড়ায় ৩০ শয্যার হযরত শাহপরান (রহ.) হাসপাতাল প্রস্তুত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলার কোথাও করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে শয্যা প্রস্তুত করে রাখা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে