করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক বার্তা!

সোমবার, মার্চ ৯, ২০২০,৫:৪৩ পূর্বাহ্ণ
0
207

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা ভাইরাস সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হয়ে বরং তা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলাব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সাথে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ পরিহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ এ যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো ভাবে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদফতরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল-piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে