করোনা ভাইরাস রুখতে পশ্চিমবঙ্গে ‘মোদি মাস্ক’ বিলি!

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২০,১০:০১ পূর্বাহ্ণ
0
97

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাস ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ‘মোদি মাস্ক’ বিলি করা হচ্ছে। মোদির দল বিজেপির পক্ষ থেকে শহরজুড়ে বিনামূল্যে দেওয়া হচ্ছে মোদি মাস্ক। ওই মাস্কের গায়ে লেখা, ‘‌করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাও/‌মোদিজি/ পশ্চিমবঙ্গ বিজেপি’‌‌। মাস্কের গায়ে পদ্মের চিহ্নও রয়েছে।

পুরসভা ভোটে শহরের মানুষের মন জিততে রাজ্য বিজেপি এই হাস্যকর পদক্ষেপ নিয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের পুরসভা ভোটেও মোদিজির নামে প্রচার করতে হচ্ছে বিজেপিকে।বুধবার রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের সামনে থেকে শুরু করে উত্তর কলকাতার একাধিক জায়গায় এই ‘মোদি মাস্ক’ বিলি করেছেন বিজেপি নেতারা। শহরের রাস্তায় রাস্তায় মোদি মাস্ক বিলি করতে দেখা যায় বিজেপির প্রতাপ ব্যানার্জি ও নারায়ণ চ্যাটার্জির মতো নেতাদের।

এই মুহূর্তে গোটা ভারতজুড়েই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে ইতোমধ্যেই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ২৯। পশ্চিমবঙ্গে যাতে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতোমধ্যেই নানা উদ্যোগ নিয়েছেন। ভারতের বেশ কয়েকটি রাজ্যে করোনা ছড়িয়ে পড়লেও পশ্চিমবঙ্গে এখনো কোন করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে