[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। সোমবার (৪ মে) রাতে বাচ্চু মিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ মে ঢামেকেই করোনা পরীক্ষা করান তিনি। সন্ধ্যায় তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, দেশে করোনাভাইরাসে মানুষ সংক্রমিত হওয়ার পর থেকেই ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেই কর্মরত ছিলেন তিনি।
তবে হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ডে যাওয়া আসা করতে হতো বাচ্চু মিয়ার। তিনি তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।





























