করোনাভাইরাসের প্রভাবে বিদেশি অতিথিদের কারও সফরসূচি বাতিল হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

শনিবার, মার্চ ৭, ২০২০,৯:৫৯ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি। করোনার কারণে বিদেশি অতিথিদের আগমনে কিছুটা প্রভাব পড়বে। তাই করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আজ শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার সজাগ ও সতর্ক রয়েছে।

তিনি বলেন, কিছু কিছু লোক অভিযোগ করছেন ভারতে যে দাঙ্গা-হাঙ্গামা হয়েছে, ভারতের যেটা ঐতিহাসিক অবস্থান সেখান থেকে অনেকটুকু সরে পড়ছে বলে মনে হয়। আমরা ওনাকে (মোদি) দাওয়াত দিয়েছি, তিনি দাওয়াত গ্রহণ করেছেন, মেহমানের নিরাপত্তাও আমরা দেই। এটা আমাদের মজ্জাগত। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে শনিবার সকালে সিলেটে যান পররাষ্ট্রমন্ত্রী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে