ওয়াসাকে সতর্ক করেছেন মেয়র তাপস

রবিবার, জুন ২১, ২০২০,৫:১৭ অপরাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ওয়াসাকে সতর্ক করেছেন, উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে জরিমানা করা হবে বলে মন্তব্য করে।

ওয়াসাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় বা উন্মুক্ত স্থানে আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজ রবিবার মেয়র এসব কথা বলেন নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমায় বছরব্যাপী পরিষ্কারকরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে।

নর্দমা পরিস্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দু’বার করে পরিষ্কার করা হবে।

জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। এরপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।

এর আগে ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমাও বছরব্যাপী পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে