[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
যমুনা ফিউচার পার্কে ‘ওমেগা বুটিক’ নামে ব্র্যান্ড শপের উদ্বোধন করেছে দেশের জনপ্রিয় হাতঘড়ি কম্পানি সাকো ওয়াচ কম্পানি । গতকাল রবিবার বিকেলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ফিউচার পার্কের ডি জোনে এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন । সুইজারল্যান্ডের ওমেগা কম্পানির ঘড়ির পাশাপাশি বুমে মার্সিয়ার, কার্টিয়ার, মন্ট ব্লাংক ও অন্যান্য ব্রান্ডের হাতঘড়িও থাকবে এই শপে।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এই সরকার ব্যবসাবান্ধব। সরকার দেশের ব্যবসায়ীদের এগিয়ে নিতে নানা প্রণোদনাও দিচ্ছে। ঠিকমতো সরকারের রাজস্ব দিলেই সরকার সহায়তা করতে প্রস্তুত।
































