ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০১৯ এর পদকজয়ীদের সংবর্ধনা প্রদান

সোমবার, মার্চ ৯, ২০২০,৯:৪৮ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, ২০১৯ সালের ১ থেকে ৩ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৬তম সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস টুর্নামেন্টে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখে বাংলাদেশের জিমন্যাস্টরা। জিমন্যাস্টদের উন্নত প্রশিক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

গতকাল ঢাকা ক্লাবের স্যামসন এইচ সেন্টারে আয়োজিত বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন আয়োজিত পদকজয়ীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের নানান সীমাবদ্ধতা আছে, এর ভেতর থেকেই আমাদের ক্রীড়াবিদরা দেশকে বিশ্বের দরবারে গৌরবোজ্জ্বল করেন। তাদের সন্মান আমাদের কাছে অনেক বড়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশানের সভাপতি শেখ বশির আহমেদ মামুন এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু।

উল্লেখ্য, প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে তারা ১৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ-সহ সর্বমোট ২৮টি পদক জয় করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে