এসপি মহিবুলের আহ্বানে ‘ঢাকা কলেজ ৯৬ ব্যাচ’ শীতার্তদের পাশে দাঁড়াতে এখন কুড়িগ্রামে

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৬:৪০ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: ঢাকা কলেজ ৯৬ ব্যাচ কুড়িগ্রাম পুলিশ লাইনে আজ দুপুড় ১২ টায় দলিত সম্প্রদায়ের ৫০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন।

কুড়িগ্রাম জেলা ১৬ টি নদ-নদী দাড়া বেষ্টিত সর্বউত্তরের সর্বদারিদ্রতম একটি অঞ্চল। দারিদ্রসীমার নীচে ৭২% মানুষের বাস। এখানে বন্যা, শীত, খড়া প্রতিবছর মোকাবেলা করতে হয়। চলতি বছরে বন্যার প্রাদুর্ভাব পুরো জেলা পানিবন্দী হয়ে পড়েছিলো। সে সময় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম এর আহবানে সারা দিয়ে জুলাই ২০১৯ ইং ঢাকা কলেজ ৯৬ ব্যাচের এলামনাই থেকে চিলমারী রানীগঞ্জ ইউনিয়ন সহ আশেপাশে বর্নাত্যদের মাঝে ত্রান বিতরণ করেন। মীরপুর মনিপুর স্কুল এন্ড কলেজ ৯৪ ব্যাচ বন্যায় প্রচুর পরিমানে ত্রাণ বিতরণ করেছিলেন।

এবার কুড়িগ্রাম জেলায় দেশের সসর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নেমে এসেছে। জেলার শিশু ও বৃদ্ধধরা সবথেকে বেশী ঠান্ডাজনিত কষ্টে আছে। জেলা পুলিশ সুপারে পুলিশ পেজসহ তার আহবানে সাড়া দিয়ে এবারও তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ঢাকা কলেজ ৯৬ ব্যাচ, স্থানীয় পুলিশ সদস্যরাও ব্যক্তিগতভাবে একজন পুলিশ একপিচ করে কম্বল বা শীতবস্ত্র দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

আজ ২১/১২/১৯ ইং রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইনে দলিত সম্প্রদায়ের ৫০০ জন মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে। আজকের এই শীতবস্ত্র বিতরণ ও সহযোগীতা করছেন পুলিশ সুপারের বন্ধু মহল ঢাকা কলেজ ৯৬ ব্যাচ ঢাকা। এভাবে পর্যায়ক্রমে কম্বল ও শীতবস্ত্র বিতরনের পরিকল্পনা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের মানবিক এ সকল কাজের জন্য এই প্রতিবেদকের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আমজাদ আলী, বারের সদস্য এ্যাডভোকেট আনিছুর রহমান আনিছ, এডিশনাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কার্তিক চন্দ্র দাস সহ অনেকেই।

আইনজীবীরা বলেন জেলার বাইরে থেকে এসপি মহোদয়ের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তার আহবানে সারা দিয়ে অসহায় মানুষদের পাশে দারাতে এগিয়ে এসেছেন। এপিপি কার্তিক চন্দ্র দাস পুলিশ সুপার সহ ঢাকা কলেজ ৯৬ ব্যাচকে আজকের দলিত সম্প্রদায়ের মানুষদের পাশে দারানোয় ধন্যবাদ জানিয়েছেন

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে