এক সপ্তাহের জন্য কুয়েতে বিমান চলাচল স্থগিত

রবিবার, মার্চ ৮, ২০২০,৭:১৪ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর বাংলাদেশ-সহ সাতটি দেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত করেছে। এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ মার্চ ও ১০ মার্চের কুয়েতগামী ফ্লাইট দু’টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। উল্লেখ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে।

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কা। এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত থাকবে। এছাড়া গত দুই সপ্তাহ বাংলাদেশসহ এই সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তাদেরকে কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে