এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছে নলিনী শ্রীহরণকে

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,১:২০ অপরাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী নলিনী শ্রীহরণকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) নলিনী ভেলোর জেল থেকে ছাড়া পান।

দেশটির গণমাধ্যম জানায়, নলিনী যুক্তরাজ্যে থাকা মেয়ের বিয়ের জন্যচলতি মাসেই ছয় মাসের প্যারোল চেয়ে আবেদন করেছিল । কিন্তু মাদ্রাজ আদালত তাকে ৩০ দিনের প্যারোলে মুক্তির নির্দেশ দেন । তবে, তাকে এই এক মাস গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের থেকে দূরে থাকতে বলা হয়েছে । 
১৯৯১ সালে রাজীব গান্ধী হত্যা মামলায় আদালত নলিনী ও তার স্বামীসহ মোট সাতজনকে দোষী সাব্যস্ত করেন । তাদেরকে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হলেও সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ২০০০ সালে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে