উন্নয়নের জোয়ার মানুষ দেখেনি, দেখছে বন্যা ও বৃষ্টির পানিতে শহর তলিয়ে যাওয়ার দৃশ্য: রিজভী

রবিবার, জুলাই ১৪, ২০১৯,৮:০২ পূর্বাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নয়নের জোয়ার মানুষ দেখেনি, মানুষ দেখছে বন্যা ও বৃষ্টির পানিতে শহর তলিয়ে যাওয়ার দৃশ্য।

আজ রবিবার দুপুরে এসব কথা বলেন রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে।

রিজভী বলেন, উজানের পানি ও প্রবল বর্ষণে সারাদেশ এখন পানিতে ভাসছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটসহ তিন পার্বত্য জেলার বাসিন্দারা পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা বিস্তৃত হয়ে দেশের মধ্যভাগসহ প্রায় সব জেলা আক্রান্ত হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে দেশের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। একদিকে, বসতবাড়ি তলিয়ে গেছে, গবাদি পশু ও ক্ষেতের ফসল ভেসে গেছে। অন্যদিকে, লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে হাহাকার করছে। ত্রাণের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থেকেও সাহায্য পাচ্ছে না বন্যা কবলিত মানুষেরা। দু’দিন আগে প্রধানমন্ত্রী তাদের দলীয় সভায় বন্যা দূর্গতদের পাশে থাকার ঘোষণা দিলেও এখন পর্যন্ত ত্রাণ তৎপরতার কোন উদ্যোগই দেখা যায়নি।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে কোনো জবাব দেননি রুহুল কবির রিজভী এ সময়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনির প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে