[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সরকারি ছুটি ৩ দিন এবারের ঈদে। কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে এই তিন দিনের সঙ্গে অতিরিক্ত ছুটি দিতে পারবে না। ছুটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই।
মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়। সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সচিবালয় থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে বেশ কয়েকটি আইনের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদসচিব বলেন, অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।


























