ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস

বুধবার, আগস্ট ১৪, ২০১৯,৮:১১ পূর্বাহ্ণ
0
100

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস আজ বুধবার। তবে উপস্থিতি অনেক কম কর্মকর্তা-কর্মচারীদের। সকালে হাজিরা দিয়েই চলে গেছে অনেকে।পরস্পরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ।

সরকারি চাকরিজীবীরা এবার গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ ঈদে মোট পাঁচদিন ছুটি কাটিয়েছে। তবে আজ বুধবার খোলা থাকার পর সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন আরো তিন দিন আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায়। অনেকেই আজ বুধবার এ কারণে ছুটি নিয়েছে বলে জানা গেছে।ফলে ধারণা করা হচ্ছে আগামী রবিবার থেকে পুরোদমে অফিস স্বাভাবিক হবে বলে।

আজ বাণিজ্যিক ব্যাংকগুলোও খুলেছে। তবে বেশ কম গ্রাহকসংখ্যা। ছুটি শেষ করে ফেরেননি ব্যাংক কর্মকর্তারাও অনেকে। আংশিক খুলেছে বেসরকারি অফিসগুলো । এখনো ঈদের আমেজ রাজধানীজুড়ে বিরাজ করছে।গতকাল সকাল থেকেই বিনোদনপ্রেমী মানুষের ভিড় ছিল সিনেমা হল, সিনেপ্লেক্স, শাহবাগ, উত্তরা, পূর্বাচল, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায়। ঢাকামুখো মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় গণপরিবহনও কম চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে