ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯,৯:১৬ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন । আজকের ম্যাচে জয়ী দলই  নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ফাইনালে। 

ম্যাচ শুরু হয় বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়  ।

এদিকে ম্যাচে নামার আগে স্বাগতিক হিসেবে ইংল্যান্ডের দিকেই পাল্লাটা ভারি বলে অনেকে মনে করছেন । তবে অস্ট্রেলিয়ার হয়ে পরিসংখ্যান কথা বলছে । 

এর আগে ১৪৮ বারের মুখোমুখিতে ৮২ বার অস্ট্রেলিয়া জিতেছে । ইংল্যান্ড জিতেছে ৬১ বার।এছাড়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই হয়েছে ৮ বার। এর মধ্যে ৬ বারই জিতেছে অজিরা।  ইংল্যান্ড জিতেছে২ বার ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে