[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আর্থিক অনিয়মের দায়ে জেলে যেতে হল। বিচারে দেশের সাবেক প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির একটি আদালত আর্থিক দুর্নীতি সংক্রান্ত এক মামলায় তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেন ।
এ দিন রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন সাবেক এই সামরিক শাসক। এপ্রিলে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজধানী খার্তুমের কোবার কারাগারে রয়েছেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেফতারের সময় তার ঘর থেকে পাওয়া গিয়েছিল ১৩ কোটি মার্কিন ডলারের সমমূল্যের সুদানি পাউন্ড। তা নিয়ে অভিযোগের প্রেক্ষিতেই আর্থিক দুর্নীতির মামলা।
তথ্য সূত্র: বিবিসি, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান































