[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ রেলওয়ে করোনা সংক্রমণ ঠেকাতে ট্রেনে উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, কম্বল ও বালিশ দেওয়া বন্ধ রেখেছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চ শ্রেণির যাত্রীদের এসব উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত হলেও তা থেকে সরে এসেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আপাতত উচ্চ শ্রেণির যাত্রীদের চাদর, বালিশ ও কম্বল দেওয়া হবে না।
অন্যদিকে গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরো ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়ে জানানো হয়। এর আগে কয়েক ধাপে ৩০ জোড়া ট্রেন চালু করা হয়েছে। আর আজ বৃহস্পতিবার থেকে আরো ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে।


























