আমি দায়িত্ব নেওয়ার পর মশা মানুষকে ভয় পাবে: তাপস

বুধবার, মার্চ ৪, ২০২০,৫:৩২ পূর্বাহ্ণ
0
38
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীতে এখনই মশার উপদ্রব শুরু হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরই মশা নিধনে কাজ শুরু করব। এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, আমরা যখন দায়িত্ব নেব, তখন প্রথমদিন থেকে মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এভাবেই মশা নিধনে আমরা যথার্থ ব্যবস্থা নেব।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, যারা মুজিববর্ষ পালন করে না, তাদের ক্ষমতায় দেখতে চায় না বাংলার মানুষ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে