আমরা শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেব : শিক্ষামন্ত্রী

বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১,৫:৫৫ অপরাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহত্তর স্বার্থে সর্বোত্তম সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাই আমরা শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেব।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন, সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়। 

এদিকে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সমাধান চান এ মাসেই।

সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন কর্তৃপক্ষ। এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীর ব্যস্ততম বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে