আমন মৌসুমে সাড়ে ৮ লক্ষ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২০,১১:৩৮ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমনধান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধচাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপচাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

          বৈঠকে যুক্ত হন কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান। এসময় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খাদ্যমন্ত্রণালয় ও খাদ্যপরিকল্পনা ও পরিধারণ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ।  

          খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, আগামী ৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান, ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিদ্ধচাল এবং আতপচাল সংগ্রহ করা হবে।

          প্রান্তিক চাষীর ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। গতবছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ১০ লাখ ৮১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরকারি গুদামে মজুদ আছে। গতবছর ২৬ টাকা দরে ৬ লক্ষ মেট্রিক টন ধান, ৩৬ টাকা দরে ৩ লক্ষ ৩৮ হাজার মেট্রিক টন সিদ্ধচাল এবং ৩৫ টাকা দরে ৪৩ হাজার ৪০১ মেট্রিক টন আতপচাল সংগ্রহ করেছিল সরকার।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে