আজ ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,১:৪১ অপরাহ্ণ
0
86

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । ২০ হাজার ২৭৭ জন প্রার্থী পাস করছেন । বিষয়টি নিশ্চিত করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছেন ২০ হাজার ২৭৭ জন । এই প্রার্থীরা এখন অংশ নেবেন লিখিত পরীক্ষায় ।
মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৮ ও ৩৯তম বিসিএসের কাজের পাশাপাশি আমরা এই বিসিএসের ফল তৈরি করছি। সবকিছু সঠিকভাবে যাচাইবাছাই করতে কিছুটা বেশি সময় লেগেছে।’

পিএসসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার একটি বিশেষ সভা ডাকা হয়েছিল ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করার জন্য । সভায় সিদ্ধান্ত হয় ফল প্রকাশের । 

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত হয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা । পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করেছিলেন ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে