[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে ১৬৯ রানের জয় পেয়ে আত্মবিশ্বাসী স্বাগতিক দল। সেই আত্মবিশ্বাস নিয়ে মাশরাফি বাহিনী আজ দুপুরে সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নামবে। আজ মঙ্গলবার এ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে বেশ কিছু পরিবর্তন আনছে জিম্বাবুয়ে দল। তবে অপরিবর্তিত দল নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল। সিরিজ জয়ের সাথে সাথে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ জয়ের লক্ষ্য থাকবে স্বাগতিকদের। এদিকে জয়ের মাধ্যমে সিরিজে ফেরার লক্ষ্য আফ্রিকান দলটির।
আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৭৪তম বারের মত একে অপরের মুখোমুখি হবে। এর আগে ৭৩টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে।































