[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে সারা দেশে পালিত হবে পবিত্র শবেমিরাজ। মহিমান্বিত এই রজনীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর একান্ত নৈকট্য লাভ করেছিলেন।
ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে মসজিদে চলবে মিলাদ, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত। হিজরি জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয় ১৩ ফেব্রুয়ারি। আর রজব মাস গণনা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে আজ ২৬ রজব রাতে পালিত হচ্ছে পবিত্র শবেমিরাজ।
ইসলামিক ফাউন্ডেশন এ উপলক্ষে নানা আয়োজন করেছে। সংস্থাটির আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।


























