[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বুধবার কভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল ৫টায় বঙ্গভবনে তিনি টিকা নেবেন। গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন।
এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন।
গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। গতকাল পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।
সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম।


























