আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯,৬:১৫ পূর্বাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসাবে আগামী অক্টোবরের ২৩ তারিখে শেষ হয়েছে ত্রিবার্ষিক কমিটির মেয়াদ। এর পরিপ্রেক্ষিতে ৮টি সাংগঠনিক টিম গঠনের মাধ্যমে সম্মেলন প্রস্তুতির কাজও শুরু করেন নেতারা। দেশব্যাপী ছড়িয়ে পড়েন টিমের সদস্যরা। বিভিন্ন জেলা উপজেলায় তারা বর্ধিত সভার পাশাপাশি তৃণমূলের সার্বিক অবস্থা তুলে নিয়ে আসেন।

এ অবস্থায় দেশে বন্যা ও ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা বন্যাদুর্গত এবং ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সম্মেলন প্রস্তুতি কাজে ভাটা পড়ে। এ কারণে সম্মেলন অক্টোবরের বদলে ডিসেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে