আগামীকাল ভূষিতদের হাতে স্বাধীনতা পদক তুলে দেওয়া হবে

বুধবার, অক্টোবর ২৮, ২০২০,৮:০০ অপরাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হবে ভূষিতদের হাতে। করোনা সংক্রমণ প্রতিরোধে স্থগিত হয় কর্মসূচিটি। আগামীকাল সকালে স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে অংশ নেবেন। এ তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, রেডিও, অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একই সঙ্গে স্বাধীনতা পদক দেওয়ার কর্মসূচিটিও স্থগিত করা হয়েছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে