আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯,৯:১১ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেন। এ কার্ড গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

জিয়াউদ্দিন সিপু জানান বিএনপির চারজন নেতার নামে আলাদা চারটি কার্ড দিয়ে গেছেন। যাদের নামে কার্ড দেয়া হয়েছে তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। তিন বছর পর পর আওয়ামী লীগের এ জাতীয় সম্মেলন হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে