[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বনাঞ্চল দাউ দাউ করে পুড়ছে ।
এখন পর্যন্ত ড্রাই হিল লেক ও কোকোনিনো ন্যাশনাল ফরেস্টের পুড়ে গেছে ৭ কিলোমিটারের বেশি জায়গা । আবহাওয়া প্রতিকূল হওয়ায় এ আগুন আরও ছড়িয়ে পড়ছে বিস্তৃত এলাকায় ।
দমকল বাহিনীর কয়েকশ’ কর্মী দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে । মঙ্গলবার স্থানীয় দুই বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। কর্তৃপক্ষ নতুন করে আরও ৫ হাজার পরিবারকে দ্রুত সরে যেতে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে ।
এদিকে, আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, খুব দ্রুতই তীব্র বৃষ্টি শুরু হতে পারে সেখানে । এতে আকস্মিক বন্যার আশঙ্কার বিষয়েও সংস্থাটি সতর্ক করে।































