অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ব্রাহ্মণবাড়িয়ায়

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,৮:৩০ পূর্বাহ্ণ
0
79

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬ টা থেকে এই ধর্মঘট পালিত হচ্ছে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ সকল আঞ্চলিক সড়কে তিন চাকার যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকে।

ধর্মঘটের কারণে জেলা সদরের বাসটার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি সিলেট, কুমিল্লা ও ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস। বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এতে দুর্ভোগে পড়েছে। তবে মহাসড়কে যথারীতি চলাচল করতে দেখা গেছে সিএনজিচালিত অটোরিকশা। ধর্মঘটের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর ও ঘাটুরায় দেখা গেছে আটকে থাকা ট্রাকের দীর্ঘলাইনও।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, আদালতের নির্দেশনা না মেনে মহাসড়কগুলোতে অবৈধ তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে দুর্ঘটনার হার বেড়ে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এ নিয়ে আমরা প্রশাসনকে বারবার বললেও কোনো কাজ হচ্ছে না। এ কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এর আগে গত ২০ জুলাই সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবিতে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে